কলেজ বৃত্তান্ত

নাটোর জেলাধীন লালপুর উপজেলার প্রাণকেন্দ্র গোপালপুরে ১৯৭২ সালে অত্র এলাকার জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গোপালপুর ডিগ্রী কলেজ। আজিমনগর রেলষ্টেশনের পাশে সীমানা প্রাচীরে পরিবেষ্টিত কলেজটি এক নান্দনিক মহিমায় অবস্থিত। মনোরম প্রাকৃতিক পরিবেশে তার অস্তিত্ব দৃষ্টি নন্দন।
দীর্ঘ সময়ের প্রেক্ষিতে চলমান শিক্ষাব্যবস্থার সাথে তালমিলিয়ে অত্যন্ত বিশ্বস্থতার সাথে পরিচালিত হচ্ছে শিক্ষাদান কার্যক্রম। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিরলস পরিশ্রমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে শতভাগ আন্তরিক। এমনকি করোনাকালীন সমেয়ও অনলাইনের মাধ্যমে সকল ক্লাস অব্যাহত ছিল।
স্বল্প পরিসরে কলেজটি যাত্রা শুরু করলেও ক্রমশঃ বেড়েছে তার কলেবর। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক,বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখায় অন্তর্ভূক্ত হয়েছে নতুন নতুন বিষয়।ডিগ্রী ( পাস ) কোর্সে বিএ, বিএসএস,বিএসসি ও বিবিএস এবং ৫ টি বিষয়ে ( বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব্বিজ্ঞান, প্রাণীবিদ্যা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ) অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়াও ৪ টি বিষয়ে ( ইংরেজী, দর্শন, ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান ) অনার্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে। কলেজটিতে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৩০০।
কলেজটিতে একটি সুন্দর খেলার মাঠ,একটি সমৃদ্ধ কেন্দ্রীয় গ্রন্থাগার,সাইকেল গ্যারেজ,রোভার ড্রোন, জামে মসজিদ, শহীদ মিনার, ক্যান্টিন, আইসিটিডি ডিজিটাল ল্যাব, কলেজ মার্কেট রয়েছে। কলেজের ফলাফল সন্তোষজনক।এই কলেজের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য প্রতি বছর বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালইয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। শিক্ষা জীবন শেষে তারা দেশ/বিদেশের বিভিন্ন উচ্চ পদে কর্মরত আছে।
আমাদের লক্ষ শিক্ষার্থীদের মানসম্মত, উপযুক্ত এবং বৈজ্ঞানিক শিক্ষা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আমাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, গভনিংবডির সম্মানিত সভাপতি, সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, অভিভাবক এবং এলাকাবাসীর পরামর্শ আন্তরিকভাবে আশা করা হচ্ছে।