অধ্যক্ষ

Principal — ভেড়ামারা সরকারি মহিলা কলেজ
প্রধান শিক্ষক / অধ্যক্ষ
শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতির অগ্রগতি ও উন্নয়নের প্রধান হাতিয়ার হলো মানসম্মত শিক্ষা। নারীশিক্ষার প্রসার ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব না। এই চেতনা থেকেই ভেড়ামারা সরকারি মহিলা কলেজ ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠান এ অঞ্চলের দরিদ্র ও পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৮ সালে কলেজটি জাতীয়করন হওয়ার পর এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হয়েছে। বর্তমানে প্রায় ৩,০০০ ছাত্রী এখানে পাঠ গ্রহণ করছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।ভেড়ামারা সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক স্তরের পাশাপাশি সম্মান শ্রেণিতে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এ কলেজে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী তাদের আন্তরিক প্রচেষ্টা এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশে ছাত্রীদের জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। আমাদের কলেজের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় সফল করা নয়, বরং তাদেরকে আদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ অদূর ভবিষ্যতে শুধু কুষ্টিয়া জেলাতেই নয়, বরং জাতীয় পর্যায়েও একটি অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

পরিশেষে, আমি এ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এই মহৎ শিক্ষা অভিযাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানাই।

— অধ্যক্ষ
ভেড়ামারা সরকারি মহিলা কলেজ