উপাধ্যক্ষ

উপাধ্যক্ষ — ভেড়ামারা সরকারি মহিলা কলেজ
উপাধ্যক্ষ
ভেড়ামারা সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৯৪ সালের কোনো এক মাহেন্দ্রক্ষণে অধ্যক্ষ (অবঃ) মোহাঃ আব্দুর রাজ্জাক রাজা স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় একাদশ শ্রেণীতে মানবিক ও বাণিজ্য শাখায় মোট ১২৪ জন ছাত্রী নিয়ে কলেজে পাঠদান কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, বি এম শাখা, ডিগ্রী (পাস) কোর্সে বি এ/বি এস এস, বি কম এবং পরবর্তীতে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালুর মাধ্যমে নারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। বর্তমানে প্রায় তিন হাজার ছাত্রী কলেজে অধ্যয়নরত। উল্লেখ্য বাউবি পরিচালিত এইচ এস সি, বি এ/বি এস এস প্রোগ্রাম চালু আছে। কলেজটি সাবেক সংস্থাপন সচিব ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলমের প্রত্যক্ষ প্রচেষ্টায় ২০১৮ সালে জাতীয়করণ করা হয়।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনাকারীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর। আমি আনন্দিত যে আমাদের দক্ষ শিক্ষকমণ্ডলি ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এ কলেজ ক্রমেই উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো প্রতিটি ছাত্রীকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ ভবিষ্যতেও নারীশিক্ষা বিস্তারে এবং আধুনিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। এ অগ্রযাত্রায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

— উপাধ্যক্ষ
ভেড়ামারা সরকারি মহিলা কলেজ